পূর্বধলায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা ও নিবন্ধন বুথের উদ্বোধন করা হয়েছে।

জেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার (৪ মে) দুপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, সকল ইউপি চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে উপজেলা পরিষদে সর্বজনীন পেনশন স্কিম হেল্পডেস্ক ও রেজিষ্ট্রেশন বুথের উদ্বোধন করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031