চট্টগ্রামের লোহাগাড়ায় নাগরিক কমিটির উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

আসন্ন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে লোহাগাড়া নাগরিক কমিটির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনে সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে নির্বাচনী বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী। সাংবাদিক কাইছার হামিদ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন,উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট,উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী,লোহাগাড়া ঠিকাদার সমিতির সভাপতি নুরুল আলম জিকু,উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির যুগ্ন আহবায়ক আবদুল মালেক, যুগ্ন আহবায়ক মোঃ নাজিম উদ্দিন, ব্যবসায়ী নুরুল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক, বটতলী শহর উন্নয়ন কমিটির সাবেক সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, ব্যবসায়ী আবদুল মন্নান, ব্যবসায়ী মহি উদ্দিন ভুট্ট,আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক রুবেল,চুনতি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হুমায়ুন কবির বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বোরহান সোবাহান,মাওলানা ফরিদুল আলম,আবু বক্কর মেম্বার,আধুনগর ফার্নিচার ব্যবসায়ী পিপলু বড়ুয়া,যুবলীগ নেতা মততাজ উদ্দিন, যুবনেতা নুরুল আলম, যুবনেতা ইনজামামুল হক চৌধুরী যুবরাজসহ উপজেলার বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031