ফরিদপুরে তীব্র তাপপ্রবাহে ২১নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন গামছা ও ক্যাপ বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি জনাব তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান এর সভাপতিত্বে
ফরিদপুর পৌরসভার ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোবারক খলিফার সহযোগিতায় ৭দিন ব্যাপি বিশুদ্ধ পানি,খাবার স্যালাইন,শরবত ও ক্যাপ বিতরণ কর্মসূচি পালন করা হয়।
আজ বুধবার বেলা বারোটায় চরকমলাপুর ডাবল ব্রিজের সামনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি , স্যালাইন গামছা ও ক্যাপ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জনাব তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর ও ফরিদপুর শহর শ্রমিকলীগের সভাপতি মো:মোবারক খলিফা ২১ নং ওয়ার্ডের জাতীয় শ্রমিকলীগের সভাপতি রাকিবুর রহমান এবং ২১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তসলিম জাহান অয়ন খলিফা ও ২১নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শেখ আকাশ। এই সময়ে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের মধ্যে বিশুদ্ধ পানি,শরবত স্যালাইন, গামছা ও ক্যাপ বিতরণ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031