কচুয়ায় শ্রমজীবিদের পানি ও স্যালাইন বিতরণ

প্রচণ্ড তাপদাহে দেশের মানুষ যখন অতিষ্ঠ, ঠিক সে সময়ই মানবতার হাত বাড়ালেন জীবন চৌধুরী ফাউন্ডেশন। মঙ্গলবার কচুয়া বিশ্বরোড এলাকায় বিভিন্ন শ্রমজীবি ড্রাইভার ও হতদরিদ্র ব্যবসায়িক পুতপাত মানুষ দেরকে ঠান্ডা পানি ও স্যালাইন খাইয়ে তাদের তৃষ্ণা বিবারন করা হয়। এসময় জীবন চৌধুরী ফাউন্ডেশনের কর্ণধার ফয়সাল চৌধুরী জীবনের পক্ষে উপস্থিত ছিলেন, কাদলা ইউপি চেয়ারম্যান মো. নূরে-ই আলম রিহাত, কাউন্সিলর তাজুল ইসলাম রাজু, ইউপি সদস্য মোশারফ হোসেন, কাউছার প্রধানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, কচুয়া উপজেলার গুলবাহার গ্রামের অধিবাসী, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর ফয়সাল চৌধুরী জীবন চৌধুরী ফাউন্ডেশনের মাধ্যমে বিগত কয়েকবছরে সামাজিক উন্নয়ন ও মানবিক কাজ করে সাধারন মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
উনি যেমন সাধারণ মানুষদের ভালোবাসা দেন ঠিক তেমনি হতদরিদ্র মানুষরা উনার প্রতি ভালোবাসা প্রাকাশ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031