কাউখালীতে মাছে রং মিশানোর অপরাধে ১ জনকে ৭ দিনের জেল

২৯ এপ্রিল(সোমবার) সকালে কাউখালী দক্ষিণ বাজারে মাছে রং দিয়ে বিক্রি করার অপরাধে সদর ইউনিয়নের আইরন গ্রামের মোঃ ইয়াকুব আলীর ছেলে মোঃ মেহেদি হাসানকে(১৯) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজার কমিটি ও মৎস্যজীবী সমিতির দায়িত্বশীলদের সাথে বাজারে পোনা মাছ ক্রয়- বিক্রয়,রং মিশানো এবং পঁচা মাছ বিক্রিতে সতর্কতা সহ বিভিন্ন সময়ে একাধিক মাছ বিক্রেতাকে জেল ও জরিমানা করেছেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা বলেন,ক্যামিকেলযুক্ত রং শরীরের জন্য ক্ষতিকর, যাহা ক্যান্সার থেকে মানুষের মৃত্যুর ঝুঁকি বয়ে আনে,আসুন আমরা সবাই মিলে এইসকল অপরাধীদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031