র‍্যাবের অভিযানে ৫ কেজি গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি চালান সরবরাহ করা হবে। এরূপ তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবে উল্লেখিত স্থানে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় উক্ত আসামীকে গ্রেফতার করা হয়।

২৮ এপ্রিল ২০২৪ ইং তারিখ ২১:৫৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ১নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের সদরঘাট পাইকোড়তলা মোড়স্থ জনৈক মোঃ কাওসার আহমেদ পিতা-মৃত রফিকুল ইসলাম এর রুবি ফার্মেসী দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় ১। মোঃ বাবলু (৫৫), পিতা-মৃত বাহার উল্লাহ্, মাতা-মোছাঃ ছায়েমন বেগম, সাং-বালিয়াডাঙ্গা, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগকে ৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031