টেকনাফের বাহারছড়ায় পুলিশের অভিযানে দুর্ধর্ষ দুই অপহরণকারী চক্রের সদস্য আটক

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ২ অপহরণকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন,টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার মৃত অলি চাঁনের ছেলে বাহাদুর (২৮) এবং অন্যজন একই এলাকার মোজাহেরুল ইসলাম প্রকাশ গুরুতাইন্না মাইজ্যার ছেলে বাবুলা (৩২)। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,শনিবার (২৭ এপ্রিল) ভোরে তাঁরই নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ দস্তগীর হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম বাহারছড়ার শীলখালী এলাকায় অভিযান চালিয়ে ২ জন দুর্ধর্ষ অপহরণকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২ জনই হেলাল – মোর্শেদ-বদরুজ সিন্ডিকেটের অপহরণকারী চক্রের সদস্য বলে স্বীকার করে।তারা দীর্ঘদিন হেলাল, মোর্শেদ ও বদরুজের নেতৃত্বে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে মানুষ অপহরণ করে পাহাড়ে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান।
এর আগে টেকনাফে ১০ জন কৃষক (ভিকটিম) অপহরণের ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।মামলার নং -৫৬ যার তদন্তকারী কর্মকর্তা হলেন এসআই মোঃ দস্তগীর হোসেন। উল্লেখ্য যে, একই মামলায় পূর্বে তিনজন গ্রেফতার করা হয়। তিনজনই বিজ্ঞ আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।
ওসি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আজ বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031