পিরোজপুরে রাসেল হ’ত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মোঃ মেছবাহ উদ্দিন প্রতিনিধি:পিরোজপুরে চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মামলা হওয়ার ০৬ ঘন্টার মধ্যে র‍্যাব- ৮ সিপিএসসি, বরিশাল কর্তৃক গ্রেফতার হয়।

গ্রেফতারকৃত আসামী তায়েব (১৯), পিতা- কবির, সাং-কদমতলা, থানা-সদর,জেলা-পিরোজপুর সহ অন্যান্য আসামীরা গত ২৩/০৪/২৪ ইং তারিখে আনুমানিক ১১:০০ ঘটিকায় পূর্ব শত্রুতার জের ধরে বেআইনি জনজাতবদ্ধে জিআই পাইপ, লাঠি সোটা, চাকু ও হাতুরীসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে নিয়া ভিকটিমের পথ রোধ করে প্রকাশ্য দিবলোকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারাত্বক জখম করে । পরবর্তীতে, স্থানীয় জনগন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে একই তারিখে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উল্লেখিত ঘটনায় ভিকটিমের বোন মায়া আক্তার (২৩) বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীকে পিরোজপুর জেলার সদর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031