৪১৫ গ্রাম গাঁজা এবং ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৬  জন মাদক কারবারি গ্রেফতারঃ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৪১৫ গ্রাম গাঁজা এবং ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৬  জন মাদক কারবারি গ্রেফতার  গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ আলী হোসেন(৪০) পিতা-শামসুদ্দীন সরদার, সাং-উত্তর কাফরুল, থানা-কাফরুল, জেলা-ঢাকা; ২) মোঃ রাজু(২০), পিতা-রবিউল ইসলাম, সাং-হারিয়াভাঙ্গা, থানা-পাইকগাছা, জেলা-খুলনা, এ/পি সাং-রেনেটা ঔষধ কোম্পানীর পিছনে, থানা-আড়ংঘাটা; ৩) মোঃ রমজান মালি(২৯), পিতা-মৃত: মালেক মালি, সাং-আড়ংঘাটা দক্ষিণপাড়া, থানা-আড়ংঘাটা; ৪) সুমন শেখ(৩০), পিতা-মৃত: কাউসার শেখ, সাং-গিলাতলা দক্ষিণ পাড়া, থানা-খানজাহান আলী; ৫) মোঃ ইসমাইল হোসেন(২৬), পিতা-মৃত: লিয়াকত আলী, সাং-নয়াবাটি লালনের মোড়, থানা-খালিশপুর এবং ৬) মোঃ রাব্বি শেখ(২৪), পিতা-মৃত: ইসরাফিল শেখ, সাং-পাবলা তিন দোকানের মোড়, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৪১৫ গ্রাম গাঁজা এবং ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৬ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031