প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধ’র্ষ’ণ

পিরোজপুর নেছারাবাদে প্রলোভন দেখিয়ে ২য় শ্রেণীতে পড়ুয়া ৬ বছরের এক শিশুকে ধ’র্ষ’ণে’র অভিযোগ উঠেছে।

অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে নেছারাবাদ থানা পুলিশ। ২৩ এপ্রিল মঙ্গলবার রাত ১১:৪৫ দিকে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের ঘরের পেছনের জঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মো: মেহেদী হাসান বাপ্পি (২১)কে। সে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জুলুহার গ্রামের মো:মজিবুর শেখের ছেলে এবং একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো:হুমায়ুন বেপারির আপন ভাগ্নে। ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় ২য় শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী, মঙ্গলবার দুপুর ১২:৩০ টার দিকে শিশুটি বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে ঘরের পিছনের দরজা খুলে রান্নাঘরের দিকে গেলে, অতঃপর ওত পেতে থাকা বাপ্পি খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে চলে যায়। ঐ সময় শিশুটির মা ছোট বোনের জন্ম নিবন্ধন করার জন্য সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদে অবস্থান করছিলেন।
নেছারাবাদ থানার (তদন্তকারী)এসআই মো:আসাদুজ্জামান আসাদ জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা মেয়েকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিকে গ্রেপ্তার করেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031