পাইকগাছায় খেয়াঘাট নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী বাজার সংলগ্ন কপোতাক্ষ নদে আন্ত:জেলা বড়দল-চাদঁখালী নামক খেয়াঘাট বিষয়ে সম্প্রতি ১৯ ও ২০ শে এপ্রিল জাতীয় ও আঞ্চলিক পত্র পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ইজারাদার হারুন সরদার।

মঙ্গলবার সকাল ১১ টায় প্রেসক্লাব পাইকগাছা এর কার্যলয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের জোহর আলী সরদারের ছেলে মোঃ হারুন সরদার বলেন,

গত ১২/২/২০২৪ তারিখে খুলনা বিভাগীয় কমিশনার কার্যলয়ের পরিচালক (যুগ্ম-সচিব) মোঃ তবিবুর রহমান সাক্ষরিত, স্মারক নং- ০৫.৪৪.০০০০.০০৪.০৪.০০৫.২২-৪৮, পত্রে আামকে ১ বছরের মেয়াদি( বাংলা ১৪৩১ এর ১ লা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত) বড়দল-চাদঁখালী খেয়াঘাটটি ইজারা প্রদান করা হয়। সে অনুযায়ী আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর মহোদয়ের নির্দেশে বড়দল ইউনিয়ন ভূমি কর্মকর্তা নায়েব আবু বক্কর সিদ্দিক আমাকে অত্র ঘাটের দখল বুঝিয়ে দেন। সেই থেকে আমি সরকারি নিয়মনীতি মেনে শান্তিপূর্ণভাবে ঘাটের টোল আদায় করে আসছি। এদিকে সম্প্রতি গত ইং- ১৯ ও ২০ এপ্রিল বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্র পত্রিকায় আমার ইজারা-নামীয় ঘাট’টিতে অবৈধভাবে টোল আদায় করা হচ্ছে মর্মে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবী করেছেন ইজারাদার হারুন সরদার। তিনি আরো বলেন, মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশনের মাধ্যমে আমার মান-সন্মানহানী সহ ব্যবসায়ীক ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।

আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে খেয়া ঘাটটি সুষ্ঠভাবে যাহাতে পরিচালনা করতে পারি তাহার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করছেন ইজারাদার হারুন সরদার।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031