ধর্ম বর্ণ নির্বিশেষে পাশে থাকতে চাই: মোঃ আবু সাঈদ মিঞা মনু

আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে উপজেলা বাসীর সেবায় সকলের সহযোগিতা ও ভোটাধিকারের মাধ্যমে নতুন করে উপজেলাকে আধুনিকায়ন করতে নমিনেশন দাখিল করে মাঠে নেমেছেন সাবেক ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা । তিনি গত ৫ বছরে কাউখালী উপজেলাকে বাংলাদেশ সরকারের সহযোগিতায় গ্রাম অঞ্চল থেকে শহর মুখী করতে যোগাযোগ ব্যবস্থা, রাস্তা, কালভার্ট শিক্ষা প্রতিষ্ঠান,ভাতা প্রদান, আবাসন প্রকল্প ও ভুমিহীনদের পুনর্বাসনে বাংলাদেশ সরকারের ভিশন-৪১ রূপকার বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। তিনি আশাবাদী আগামী নির্বাচনে জয়যুক্ত হলে বর্তমান সরকারের পিরোজপুর -২ সংসদ সদস্য, মহিউদ্দিন মহারাজের চিন্তাধারা ও উন্নয়নের গতিশীল কে সামনে রেখে একটি মডেল উপজেলা গঠনে বদ্ধপরিকর। তাই আবারও ভোটের মাধ্যমে নির্বাচিত করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে থাকার কথা ব্যক্ত করেন,তিনি আরো বলেন মানুষ ভুলের উর্ধে নয় কারো মোহে ও প্ররোচনায় সমালোচক না হয়ে একটি সুন্দর উপজেলা পরিষদ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031