সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সং’ঘ’র্ষে নি’হ’ত ১

সুনামগঞ্জের পৌর শহরে মাহিন্দ্র ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে সিএনজি অটোরিকশার এক যাত্রী নি’হ’ত হয়েছেন।

গুরুতর আ’হ’ত হয়েছেন অটোরিকশায় থাকা অপর ২ জন । সোমবার (২২ এপ্রিল) রাত ৯ ঘটিকার দিকে নতুন হাছননগর ভুবির পয়েন্টে এক দুর্ঘটনা ঘটে। নি’হ’ত ব‍্যক্তি ওয়েজখালী এলাকার সুরেশ রবি দাস (৪০)। আহতরা হলেন শহরের হাছননগর এলাকার সিএনজি চালক জীবন মিয়া(২০), শহরতলীর ইব্রাহীমপুরের কৃষ্ণ রবি দাস (৩২)। প্রত‍্যক্ষদর্শীরা জানান, মাহিন্দ্র ট‍্যাকটি ভবন নির্মাণের সাটারিংয়ের মালপত্র নিয়ে বেপরোয়া গতিতে চলছিল। এসময় বুড়িস্থল থেকে একটি সিএনজি শহরে আসার পথে মুখোমুখি সং’ঘ’র্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। সদর মডেল থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরী বলেন, শহরের ভুবির পয়েন্টে ট্রাকে ও সিএনজি সং’ঘ’র্ষ হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থল গিয়ে লা’শ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031