খোকসায় প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসায় প্রাণী সম্পদ প্রদর্শনী সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২২’এপ্রিল সোমবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবতায়নে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রদর্শনী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-০৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোছা. শাহীনা বেগমের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদ সহ অনেকেই।মেলায় ৩৫টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন জাতের গরু-ছাগল, হাঁস-মুরগী, ঘোড়া, পশুপাখি প্রদর্শনী করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031