মো ইয়াকুব আলি কালিগঞ্জ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে ইউপি সদস্য রমজান এর দ্রুত গ্রেফতার ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) দুপুর ১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও আহত যুবলীগ কর্মীর পরিবার সহ প্রায় ২ শতাধিক মানুষ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয়। পরে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে জমা দেন। আহত আয়নাল উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি এলাকার আজিজুল ইসলামের ছেলে। সে কাকিনা ইউনিয়ন যুবলীগের একজন সক্রিয় কর্মী। অভিযুক্ত রমজান আলী ৮নং কাকিনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি। উল্লেখ্য যে, ১৫ই এপ্রিল (সোমবার) রাত ১১ ঘটিকার সময় কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি এলাকায় সরকারি ঘর বিক্রির প্রতিবাদ করায় আয়বাল নামের এক যুবলীগ কর্মীর উপর বর্বোচিত হামলা চালিয়ে তার পায়ের ও হাতের রগ কর্তন করেন। আহত আয়নাল গুরুতর অবস্থার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মানববন্ধনে এ কথা বলেন তারা বিস্তারিত ভিডিওতে।