মহানন্দা সেতু সংলগ্ন মাদক স্পট থেকে ০৬ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বারোঘরিয়া মহানন্দা এলাকায় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক ক্রয় বিক্রয় ও সেবন করার অভিযোগে ছয় জনকে হাতেনাতে গ্রেফতার করে। স্থানীয়দের অভিযোগে জানা যায় যে উক্ত এলাকায় নিয়মিতই মাদকের পসরা বসে। কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন প্রকার মাদক সংগ্রহ করে উক্ত স্থানে এলাকার যুবকদের মাঝে বিক্রি করে। এদেরকে নির্মূলের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা বারবার চেষ্টা করে ব্যর্থ হলে এরা আইন-শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়। সাদা পোশাকে র‌্যাব এর গোয়েন্দা দল ঘটনার সত্যতা পেলে আভিযানিক দল পরিকল্পনা মোতাবেক অপারেশন পরিচালনা করে মাদক ক্রয় বিক্রয় ও সেবন করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।

২১ এপ্রিল ২০২৪ ইং তারিখ ১২:৪৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বারোঘরিয়া মহানন্দা সেতু সংলগ্ন মাদক স্পটে অভিযান পরিচালনা করে মাদক সেবন এবং বিক্রয় করার অপরাধে ১। মোঃ মনিরুল ইসলাম (৩৫), পিতা- মোঃ এনারুল ইসলাম, মাতা- মোছাঃ নুরজাহান,সাং- বারোঘরিয়া কাজীপাড়া, ২। মোঃ সোহেল রানা (৪৮), পিতা- মৃত আব্দুল শুকুর, মাতা- মৃত সোহাগী, সাং- ফকির পাড়া, ৩। শ্রী মিলন চন্দ্র কর্মকার (৫৭), পিতা- মৃত মনোরঞ্জন কর্মকার, মাতা- মৃত সুষমা, সাং-শিবতলা,৪। মোঃ নুরুল ইসলাম(৪০), পিতা-মৃত গুদর আলী, মাতা-মোছাঃ আছিয়া বেগম, সাং-রামচন্দ্রপুর কলেজপাড়া, সর্বথানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, ৫ মোঃ আমিরুল ইসলাম (৩৫), পিতা- মোঃ কালাম মন্ডল,মাতা- মোছাঃ মিনি খাতুন,সাং-নয়ালাভাঙ্গা, ৬। শ্রী শান্ত সাহা(২১), পিতা-শ্রী শংকর সাহা, মাতা-টুকটুকী সাহা,সাং-রানীহাটি ফতেপুর,উভয় থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জদেরকে গাঁজা এবং গাঁজা সেবনের বিভিন্ন উপকরণ সহ হাতেনাতে গ্রেফতার করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031