
পিরোজপুর কাউখালী উপজেলায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ৫ দিনব্যাপী প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৪ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন।
১৮ এপ্রিল(বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে,” প্রাণি সম্পদে ভরবো দেশ-গর্ব স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে,৫দিন ব্যাপি প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয় । প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায়,উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল (কুমিয়ান)প্রাঙ্গনে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর জেলার প্রাণি সম্পদ ট্রেনিং অফিসার ডাঃ নীরোদ বরন জয়ধর, অতঃপর খামারী এবং বসতবাড়ীতে যাঁরা হাসমুরগী ও পশুপালন করেন তাঁদেরকে পশু পালন বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস,কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির,বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, আইসিটি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদ হাসান, কাউখালী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শেখ নুরুল হুদা বাবু, সহঃ সভাপতি মোঃ মেহেদী হাসান,গাজী আনোয়ার এবং সাংবাদিক মোঃ নুরুজ্জামান খোকন ও নাঈম কাজী প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কাউখালি উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের এলএফএ মোঃ জহিরুল ইসলাম।










