জামালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খু’ন

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সুনামগঞ্জের জামালগঞ্জে ভাইয়ের হাতে ভাই খু’’-ন হওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে উপজেলা ভীমখালি ইউনিয়নের কলকতখাঁ গ্রামে এঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ (৩০) ওই গ্রামের রাশিদ উল্লাহ ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মায়ের নামে থাকা কিছু জমি নিয়ে ভাইদের মধ্যে বিরোধ চলছিল, বিরোধ মেটাতে মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে বৈঠকে বসে স্থানীয়রা, এর মধ্যে ছোট ভাই রায়হান (২৮) ও বড় ভাই হাফিজ (৩০) বাকবিতন্ডায় জরায়, এতে ক্ষিপ্ত হয়ে রায়হান হাফিজকে কিল-ঘুষি মারলে মাটিতে ঢলে পড়ে, পরে রায়হান ও তাঁর শালা-সম্বন্ধী, তাঁর আরেক বড় ভাই উসমান (৪৫), মিলে এলোপাতাড়ি মারপিট করলে গুরুতর আ’হ’ত হয় হাফিজ। সেখান থেকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃ’ত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানার ওসি দিলীপ কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় সাথে জড়িত থাকায় আব্দুল লতিফ ও মো. সায়েম নামের দুজনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031