টানা ছয় দিন বন্ধ থাকার পর চালু হলো হিলি স্থলবন্দ দিয়ে আমদানি রপ্তানি

 আল আমিন বর্ষণ বিরামপুর প্রতিনিধি: ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা ৬ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হয়েছে।

সেই সঙ্গে বন্দরে পণ্য লোড-আনলোডসহ সকল প্রকার কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ফলে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্যতা। এদিকে ঈদ ও বর্ষবরণ উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল। হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, গত ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে টানা ৬ দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হয়েছে।  এদিকে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল ইসলাম জানান, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

টানা ছয় দিন বন্ধ থাকার পর চালু হলো হিলি স্থলবন্দ দিয়ে আমদানি রপ্তানি

16 April 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com