পাইকগাছায় ১ম ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ একাডেমির উদ্বোধন

পাইকগাছায় বিনামূল্যে এলাকার শিক্ষিত বেকার যুবকদের কর্মস লক্ষে ১ম বারের মতো ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ একাডেমির উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিকালে পাইকগাছার লক্ষীখোলায় ইন্জিনিয়ার আরিফুজ্জামান সবুজ এর বাসভবনের সামনে একাডেমির নিজস্ব ভবনে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এমএসএ সফট সফটওয়্যার কোম্পানির সিইও ইন্জিনিয়ার আরিফুজ্জামান সবুজ। অনুষ্ঠানে প্রধান ছিলেন, এমএসএ সফট সফটওয়্যার কোম্পানির সিইও’র ঘনিষ্ঠ বন্ধু এইচ এম ইয়াসির আরাফাত।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এমএসএ সফট সফটওয়্যার কোম্পানির সিনিয়র ইন্জিনিয়ার সাদিকুর রহমান, এমএসএ সফট সফটওয়্যার কোম্পানির স্পোকেন ইংলিশ কোর্সের পরিচালক দ্বীন ইসলাম, শিক্ষক আব্দুর রহমান।

আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে এমএসএ সফটওয়্যার কোম্পানির সিইও ইন্জিনিয়ার আরিফুজ্জামান সবুজ বলেন, আমার এলাকার শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এর ব্যবস্থা করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে। তিনি আরো বলেন, এলাকার শিক্ষিত বেকার যুবকরা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ মাধ্যমে কর্মসংস্থান করতে পারবে বলে আমি বিশ্বাস করি এবং ফ্রিল্যান্সিং শিখে স্বাবলম্বী হয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে জাতীয় অর্থনীতির চাকা সচল রাখতে সহয়তা করবে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ২০ জন শিক্ষিত বেকার যুবকদের অংশগ্রহণে একাডেমির কার্যক্রম শুরু হয়েছে। উল্লেখ্য, আসন সংখ্যা সিমীত হওয়ায় ২০ এপ্রিল থেকে ৩০ শে এপ্রিল এর মধ্যে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করার জন্য বিশেষভাবে জানানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031