সখীপুরে পহেলা বৈশাখ উপলক্ষে কাকড়াজান ইউনিয়ন পরিষদের বর্ণাঢ্য র‍্যালি ও বাংলা নববর্ষ উদযাপন

টাঙ্গাইলের সখীপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় রবিবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায়, প্রতিপাদ্য বিষয় “বৈশাখ মানে,নতুন বছরে নতুন গাওয়া গান…
বৈশাখ মানে,জাগিয়ে তোলা নতুন এক প্রাণ “এই স্লোগানকে ধারণ করে উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল এর নেতৃত্বে বাংলা নববর্ষ ১৪৩১বঙ্গাব্দে পান্তা ইলিশ খাওয়া ও মঙ্গল শোভাযাত্রা শেষে বর্ণাঢ্য র‍্যালি নিয়ে গড়বাড়ী বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বাংলা নববর্ষ উদযাপন করা হয়।
এসময় কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল,সচিব আককাছ আহমেদসহ ইউপি সদস্যগণ ও স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান দুলাল হোসেন বলেন,ঈদ ও বাংলা নববর্ষ কাছাকাছি সময়ে হওয়ায় উপজেলাবাসীর মধ্যে বাড়তি আনন্দ যোগ হয়েছে।
কাকড়াজান ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়ন বাসীসহ সর্বস্তরের জনসাধারণকে নববর্ষের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

‘ কৃতজ্ঞতার ছড়া ‘
শুয়াইব হোসেন টিনু

নীলা-শুকতারা ফাউন্ডেশন কে
অনেক সাধুবাদ জানাই,
হাসপাতালের ভিত্তপ্রস্তর স্থাপন করাতে
আলমডাঙ্গা এলাকা থানায়

এই ভালো কাজে আমরা খুশি
সত‍্যিই হলাম ধন‍্য,
অনেক অনেক শুভকামনা
এই মহতি ফাউন্ডেশনের জন‍্য।

সেবা পাবো সুস্থ রবো
জেনেও লাগছে ভালো,
এই প্রথম এই ফাউন্ডেশন
জ্বালালো আশার আলো।

স্থানঃ কালিদাসপুর রেলগেট থেকে ১ কিমি উত্তরে (ক্যানেল সংলগ্ন)।
সুত্রঃ এস এফ টিভি বি ডি নিউজ ডটকম

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031