সুনামগঞ্জে একুশে টেলিভিশনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একুশে টেলিভিশনের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে কেক-কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৪ এপ্রিল) রবিবার দুপুরে সুনামগঞ্জ পৌর বিপনী মার্কেটের ২য় তলায় একুশে টেলিভিশনের জেলা অফিসে কেক-কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।একুশে টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো: আব্দুস সালাম’র সভাপতিত্বে ও জি-টিভির সুনামগঞ্জ প্রতিনিধি সেলিম আহমেদ’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সুনামগ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রওনক আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইমরানুল হক চৌধূরী, বাসস’র প্রতিনিধি আল হেলাল, দৈনিক জালালাবাদ’র প্রতিনিধি জসিম উদ্দিন, আরটিভির জেলা প্রতিনিধি শহিদনুর, দৈনিক বাংলাদেশ টুডে’র প্রতিনিধি মিলন আহমেদ বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, রাজধানী টিভির প্রতিনিধি সজিব আহমেদ প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031