বাগেরহাটে নৃত্য শিল্পী গণধর্ষণের শিকার, এ ঘটনায় আটক-৫

তরিকুল মোল্লা,  বাগেরহাটের মোল্লাহাট উপজেলার পল্লীতে বিয়ে বাড়িতে নৃত্য পরিবেশন শেষে বাড়ি ফেরার পথে এক নৃত্য শিল্পী গণধর্ষনের শিকার হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার ঘাটবিলা গ্রামে উপজেলা চেয়ারম্যানের পরিত্যক্ত টিনসেড ঘরে এই গণধর্ষনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচ ধর্ষককে আটক করেছে। আটককৃতদের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সদসপুর সরসপুর ও কাহালপুর গ্রামে। গণধর্ষনের শিকার নৃত্য শিল্পীকে ডাক্তারী পরিক্ষার জন্য শনিবার দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, বাগেরহাটের ১৯ বছর বয়সী নৃত্যশিল্পী (আসমা খাতুন জান্নাতী) বর্তমানে ফকিরহাট উপজেলা সদরে স্বামী জাহিদ মোল্লা ও দেড় বছরের শিশু সন্তান নিয়ে বসবাস করেন। শুক্রবার সন্ধ্যায় এই নৃত্যশিল্পী ফকিরহাট থেকে ধর্ষক হৃদয়ের বোনের বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে মোল্লাহাট উপজেলার সরসপুর গ্রামে যায়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন শেষে রাত ১২টার দিকে ধর্ষকরা নৃত্যশিল্পীকে ফকিরহাটে পৌছে দেয়ার কথা বলে কৌশলে তার স্বামী ও তাকে আলাদা-আলাদা মোটরসাইকেলে তুলে রওনা দেয়। পথিমধ্যে উপজেলার ঘাটবিলা গ্রামে মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম সানা মিয়ার পরিত্যাক্ত টিনসেড ঘরে নিয়ে ৮ ধর্ষক মিলে প্রায় এক ঘন্টা ধরে নৃত্যশিল্পীকে গণধর্ষন করে। পরে তারা ধর্ষিতা ও তার স্বামীকে মোটরসাইকেল যোগে এগিয়ে দিতে যাওয়ার পথে টহল পুলিশ তাদের থামতে বলে। এসময় নৃত্য শিল্পী গণধর্ষনের বিষয়টি পুলিশকে জানালে পুলিশ চারজনকে আটক করেন। সকালে নৃত্য শিল্পী গণধর্ষনের ঘটনায় ৮ ধর্ষকের নামে মোল্লাহাট থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আরো এক ধর্ষককে আটক করেন। আটককৃত পাঁচ ধর্ষক আরমান শেখ (১৯), রাজিব শেখ (১৯), সোহাগ (১৮), নাসির মোল্লা (১৯), ও করিম (২২)। আটককৃত পাঁচ ধর্ষককে বিকালে বাগেরহাটের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অন্য তিন ধর্ষককে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031