বিরামপুরে ২ টি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের আঞ্চলিক সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।  মঙ্গলবার (৯ এপ্রিল) আনুমানিক দুপুর ১২ ঘটিকায় বিরামপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের মির্জাপুর মন্ডপ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহীর বুকের উপর দিয়ে মোটরসাইকেল যাওয়ায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা মোটরসাইকেল আরোহীদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বাবুল হোসেন (৪০) কে মৃত ঘোষণা করেন। মৃত বাবুল হোসেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার চেংগ্রাম এলাকার মৃত রইচ আলীর ছেলে।

এবিষয়ে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশের সূরত হাল শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর থানার এসআই তুহিন বাবু।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031