টেকনাফে র‌্যাবের হাতে ২০হাজার ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ দুই মা’দক কারবারী গ্রেফতার

র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের কুরাগুইজ্জাপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১১ এপ্রিল ২০২৪ তারিখ অনুমান ১.৪০ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে তাদের অপর দুইজন সহযোগী র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দ্রুত পালিয়ে যায় বলে গ্রেফতারকৃত মাদক কারবারীরা স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীদ্বয়ের দেহ তল্লাশী করে তাদের হেফাজত হতে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়ের বিস্তারিত পরিচয় ১। মোঃ হাশেম উল্লাহ(৪৪), পিতা-মৃত এজাহার মিয়া, মাতা-মোছাঃ মরিয়ম খাতুন, সাং-মুছনী নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ব্লক-ঐ, ৬০নং ক্যাম্প, এবং ২। আবু জমিল(২৪), পিতা-কালা মিয়া, মাতা-মোছাঃ নুর বাহার, সাং-মিঠাপানিরছড়া, ০১ নং ওয়ার্ড, উভয় থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পর পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বেশী দামে বিক্রয় করে থাকে বলে জানায়। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031