পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বদলগাছী থানার ওসি মাহবুবুর রহমান

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নওগাঁর বদলগাছী উপজেলাবাসীসহ দেশবাসী কে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান বুধবার (১০ এপ্রিল) এক বার্তার মাধ্যমে সর্বস্তরের মানুষের মাঝে এ শুভেচ্ছা জানান তিনি।বার্তায় তিনি জানান, ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকলকে। এই সময় আমি ডোমার বাসীর সকল শ্রেণী পেশার মানুষদের সহযোগিতা কামনা করছি। তিনি এবারের ঈদে দূর্ঘটনা প্রতিরোধে বেপরোয়া মোটরসাইকেল না চালিয়ে ট্রাফিক আইন মেনে সচেতনতার সহিত চালানোর আহ্বান জানান। এবং ঈদের সকলের সাথে বিনয়ী আচরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন, কোন রকম বিবাদ/দলগত মারামারি করা থেকে বিরত থাকবেন, মাদক সেবন থেকে বিরত থাকবেন, মাদক প্রতিরোধে সামাজিক ভাবে গুরুত্ব বাড়াবেন, নিজের ও এলাকাবাসীর স্বার্থে সকলকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্যও তিনি অনুরোধ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031