বাগেরহাটের মোংলায় ১৫ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি আটক

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ফাতেমা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (৬ এপ্রিল) ভোর ৫টার দিকে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের কাপালীরমঠ গ্রামের বিল্লাল হকের রান্না ঘর থেকে দুটি বস্তায় ভরা ১৫ কেজি উদ্ধার করেছে পুলিশ।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত ফাতেমা খাতুন ওই গ্রামের বেল্লাল হকের স্ত্রী।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ স্বপন কুমার রায় জানান, গোয়েন্দা পুলিশের একটি চৌকোস দল গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের কাপালীরমঠ গ্রামের বিল্লাল হকের রান্না ঘর থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় গাঁজা রাখার অভিযোগে বিল্লাল হকের স্ত্রী ফাতেমা খাতুনকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত ফাতেমা খাতুন দীর্ঘদিন ধরে গাঁজার বড় বড় চালান হাত বদল করে আসছিল। আসামিকে মোংলা থানায় হস্তান্তরসহ মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031