ওড়াকান্দিতে চলছে মহাবারুনীর স্নান উৎসব ও মেলা

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৩তম জন্মতিথিতে মহবারুনীর স্নান উৎসব এবং তিন দিনব্যাপী মেলা।

এটি  সনাতনী  সম্প্রদায় ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ উৎসব। আজ শনিবার সকাল ৭টা ২১ মিনিট থেকে শুরু হওয়া স্নান চলবে রবিবার ভোররাত পর্যন্ত। পাপ থেকে মুক্তি ও পুণ্য লাভের আশায় দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিভিন্ন দেশ থেকে আসা পুণ্যার্থীরা অংশ নিয়েছে এই স্নান উত্সবে। এ উপলক্ষে ওড়াকান্দির ঠাকুরবাড়ির চার  কিলোমিটার এলাকাজুড়ে বসেছে মেলা। প্রতিবছরই ওড়াকান্দি ঠাকুরবাড়িতে স্নান উত্সব ও বারুনী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এটা স্থানীয়  সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান হিসেবে পরিচিত। এই উত্সবে প্রায়  ১৫ লাখ লোকের সমাগম ঘটেছে ।এই স্নান উত্সবে যোগ দিতে ভক্তরা জাতীয় পতাকা, শান্তির প্রতীক লাল-সাদা কাপড়ের নিশান উড়িয়ে ডঙ্কা,  কাঁসরের বাজনার তালে হরিবল উচ্চারণে পুরো এলাকা মাতিয়ে তুলছে পূর্ণ ব্রম্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর,মুক্তিবারিধী শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের ভক্তরা  । এবারের বেরুনীর স্নান উৎসবে দেখা যায় শ্রীশ্রী অশ্বিনী গোঁসাই সেবাশ্রমের সভাপতি শ্রী কপিল কৃষ্ণ মন্ডল এর নেতৃত্বে  প্রেমিক কবি অশ্বিনী গোঁসাই এর মতুয়ার দলের ব্যানারে প্রায় ৮০০ ভক্তদের এক বিশাল সুশৃঙ্খলা মাতুয়ার দল, ভক্তদের হাতে দেখা যায় প্রায় ৩০০ ডঙ্কা, ১৫০ পিচ কাসঁর , নিশান। এ ছাড়া ভক্তরা ভগবান হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা-অর্চনা শেষে ঠাকুরবাড়িতে অবস্থিত কামনা সাগর ও বাসনা সাগরে (মূলত পুকুর) স্নান করে ঠাকুরের কাছে পাপ থেকে মুক্তি, পুণ্য লাভ এবং দেশবাসীর মঙ্গল প্রার্থনা কোরছেন ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031