টেকনাফের নাজির পাড়া সীমান্ত থেকে এক লক্ষ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সদরের নাজির পাড়া অভিযান চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,শনিবার (৬ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ থেকে আনুমানিক ৪০০ গজ দক্ষিণে মির্জারজোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমব সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং নাজিরপাড়া বিওপি’র দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল উক্ত এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়ীবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল দুই জন সন্দেহভাজন ব্যক্তিকে নাফনদী পার হয়ে দুইটি পোটলা হাতে নিয়ে সীমান্তের শূণ্য লাইন হতে, আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেড়ীবাঁধ অতিক্রম করে মির্জারজোড়া এলাকার দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে ল উক্ত ব্যক্তিরা তাদের হাতে থাকা পোটলাগুলো ফেলে দিয়ে দ্রুত দৌড়ে ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া দুইটি পোটলার ভিতর হতে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান,টহলদল উক্ত এলাকায় সজল চোখে পড়ল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছ

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031