কাউখালী উপজেলার ১০ বছরের সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

কাউখালী উপজেলার ৪ নং চিড়াপাড়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের মোঃ বেলায়েত হোসেনের পুত্র আসামি মোঃ কামরুল ইসলাম (জনি) ঢাকায় একটি অস্ত্র মামলা ও ডাকাতির প্রস্তুতকালীন মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
৪ এপ্রিল (বৃহস্পতিবার) বৈকাল ৪ ঘটিকার সময় কাউখালী থানার এএসআই(নিঃ)তৌহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে ঢাকায় ভাটারা থানার মামলা নং-১৬(১২)১৮ এর ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী এবং ভাটারা থানার মামলা নং-১৫(১২)১৮, ধারা-৩৯৯/৪০২ দঃ বিঃ এর আসামী মোঃ কামরুল হাসান(জনি) কে র‌্যাব-০১ পূর্বাচল ঢাকা এর সহায়তায় (মিরপুর ঢাকা) হইতে গ্রেফতার করিয়া ৫ এপ্রিল শুক্রবার কাউখালী থানায় হাজির করা হয়। অতঃপর দুপুরে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031