নবজাতক শিশুকে একলক্ষ টাকায় বিক্রির চেষ্টা

নবজাতক শিশুকে একলক্ষ টাকায় বিক্রির চেষ্টা। সংবাদের ০২ ঘন্টায় শিশুকে উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ

কুড়িগ্রাম রাজারহাট থানার মনারকুটি গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী শিরিনার সিজারের মাধ্যমে গত ২৩ মার্চ ২০২৪ একটি পুত্র সন্তানের জন্ম হয়। স্বামী খোঁজ না নেওয়ায় বাধ্য হয়ে সিজারের টাকা পরিশোধের জন্য তার একমাত্র নবজাতক সন্তানকে গত ২৬ মার্চ ২০২৪ অজ্ঞাত স্থানে বিক্রি করে দেয়ার কথাবার্তা চুড়ান্ত হয়।

বিষয়টি নবজাতকের পিতা হাবিবুর রহমান জানতে পেরে আজ ০৩ এপ্রিল ২০২৪ তারিখ মঙ্গলবার সকাল ১২.টার সময় নবজাতক সন্তানকে ফিরিয়ে পাওয়ার অনুরোধ জানিয়ে উলিপুর থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে তাৎক্ষনিকভাবে উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম দ্রুত গোপন সংবাদ সংগ্রহের মাধ্যমে জানতে পারে রাজারহাট থানাধীন নাজিমখা ইউনিয়নের রামশিং মুন্সি পাড়া পারভিন আক্তার (৩০) তার ভাগনি নিঃসন্তান মোছাঃ সেলিনা বেগম দম্পত্তির কাছে একলক্ষ টাকায় নবজাতক কিনে নেন।

অবশেষে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্কের মাধ্যমে মাত্র ২ ঘন্টার মধ্যে নবজাতকে উদ্ধার করে তার প্রকৃত জন্মদাতা পিতা মাতার কাছে নবজাতকে ফিরিয়ে দেন।

এ সময় জনৈকা পারভিন বেগম কান্নায় ভেঙ্গে পড়েন। অন্যদিকে সন্তানকে ফিরে পেয়ে পিতা মাতা দাদী ফুফা আনন্দে আত্মহারা হয় এবং উলিপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031