মহাদেবপুরে কারাগারে নির্যাতিত বিএনপি নেতা- কর্মীদের সংবর্ধনা

নওগাঁর মহাদেবপুরে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনের কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলা সদরের রোকেয়া কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি এর আয়োজন করে। নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু এতে প্রধান অতিথি এবং সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক আহ্বায়ক মাস্টার হাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, মামুনুর রহমান রিপন, শফিউল আজম ভিপি রানা, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক এস এম সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম চঞ্চল, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শবনম মোস্তারি কলি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন দোহা, রাণীনগর উপজেলা বিএনপি’র সভাপতি মোশারফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কারা নির্যাতিত নেতাকর্মীদের রজনীগন্ধ্যার স্টিক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা, আলোচনা সভা ও ইফতার মাহফিলেরও আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেট এতে সভাপতিত্ব করেন। উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সহ-সভাপতি ও চাঁন্দাশ ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার মাস্টার, মাস্টার মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ও হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, এস, এম, হান্নান, চাঁন্দাশ ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল ইসলাম, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা হানিফ মন্ডল প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক কিউ, এম, সাঈদ টিটো, মহিলা বিষয়ক সম্পাদক কাজী রওশন জাহান, প্রচার সম্পাদক আমিন ইসলাম, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী শাম্মি, চঞ্চল রহমান, ইখতিয়ার উদ্দিন দূরন্ত, এরশাদ আলী, সোহাগ হোসেন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাহাঙ্গীর আলম স্বপন, ছাত্রদল নেতা রহমত আলীসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031