৩২৭ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 আটককৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান অতিক্রম করবে। র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে গোপনে অবস্থান নিলে একটি অটোরিক্সার গতিবিধি সন্দেহজনক হওয়ায় অটোরিক্সার গতির প্রতিবন্ধকতা সৃষ্টি করে থামানো হয়। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উহা তল্লাশি পরিচালনা করে ৩২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

৩১ মার্চ ২০২৪ ইং তারিখ ২৩:১০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহারাজপুর ইউনিয়নের চৌধুরী টোলা গ্রামস্থ এলাকায় পরিচালনা করে মাদক বহনের সময় মাদক ব্যবসায়ী ১। মোঃ বাসিরুল হক (২৪), পিতা- মোঃ খায়রুল ইসলাম, মাতা-মোছাঃ রেহেনা বেগম, সাং-মহরাজপুর পূর্ব টিকরা, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, চেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ৩২৭ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031