পুলিশের অভিযানে কিশোর গ্যাং নুর আজিম গ্রুপের ০৩ সদস্যকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার

  আজ ০১ এপ্রিল ২০২৪ খ্রিঃ রাত ০২.৫০ ঘটিকায় খুলনা সদর থানা পুলিশ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ টুটপাড়া সার্কুলার রোডস্থ ৮/১ নং বাড়ির নিচতলা হতে মাদক কারবারি ০১) মোঃ জিকো খান@জিকু (৩৬), পিতা-মোঃ শাহজাহান@ শানু মহুরী, সাং-হোল্ডিং নং-৮/১, ওয়েস্ট সার্কুলার রোড, মহীর বাড়ীর মোড়, কাতার ভবনের পাশে, থানা- খুলনা সদর, জেলা-খুলনাকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও একই স্থান থেকে মাদক কারবারি ০২) মোঃ মোস্তাফিজুর রহমান হারিছ (৪০), পিতা-মোঃ শাহজাহান@ শানু মহুরী, সাং- হোল্ডিং নং-৮/১, ওয়েস্ট সার্কুলার রোড, মহীর বাড়ীর মোড়, কাতার ভবনের পাশে, থানা- খুলনা সদর, জেলা-খুলনাকে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক কারবারি ০২) মোসাঃ ফাতেমা আক্তার(২৩), পিতা-মোঃ গোলদার মোড়ল, সাং-খাজুরা (খাজুরা লকপুর বাজারের পার্শ্বে), থানা- ফকিরহাট, জেলা-বাগেরহাট, এপি সাং-হোল্ডিং নং-৮/১, ওয়েস্ট সার্কুলার রোড, মহীর বাড়ীর মোড়, কাতার ভবনের পাশে, থানা-খুলনা সদর, জেলা-খুলনাকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে। উক্ত গ্রেফতারকৃত মাদক কারবারিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা নিয়মিত মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে থাকে। এ সংক্রান্তে খুলনা সদর থানার মামলা নং-৩, তারিখ-০১/০৪/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/ ১৯(ক)/৪১ রুজু করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031