আমেনা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ সাগর আহমেদ জজ,,

নেত্রকোনার পূর্বধলায় ধলামূলগাঁও ইউনিয়নের বাশাউরা গ্রামে আমেনা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ড. নাদিয়া বিনতে আমিন, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক আহনাফ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (৩০ মার্চ) বেলা ১১টায় আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও আমেনা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম জুয়েল অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031