
পুলিশ ও স্থানীয়রা গণমাধ্যম কর্মীদের জানান, রেললাইনে গেম খেলায় মগ্ন থাকা অবস্থায় একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে জিহান রেললাইনের পাশে পড়ে জ্ঞান হারান। সকাল ৬ টার দিকে প্রতিবেশী এক নারী তাকে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে জয়পুরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন মুঠোফোনে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে জিআরপি পুলিশ পাঠানো হয়েছে। বগুড়া থানা পুলিশের ময়নাতদন্ত শেষে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভিউ: ২৬৯










