টেকনাফের পাহাড়ে বন্যহাতির মৃ’ত্যু

কক্সবাজারের টেকনাফের লেদা পাহাড়ি এলাকায় এক বন্যহাতির মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ)  দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পাহাড়ে হাতিটির মৃত্যু হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে হাতিটি মারা যায়। হাতিটির আনুমানিক বয়স ৭০ থেকে ৮০ বছর। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বন কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে হাতির মৃত্যু হয়েছে। তবে তদন্ত করে বলা যাবে মৃত্যুর আসল কারণ। মৃত হাতিটির পোস্টমর্টেম করার প্রক্রিয়া চলছে। টেকনাফের হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য নুরুল হুদা জানান, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় একটি হাতির মৃত্যু হয়েছে। মাসখানেক আগে হাতিটি ওই এলাকায় অবস্থান করছিল বলে রোহিঙ্গারা বলাবলি করতে শুনেছি। অবশেষে হাতির মৃত্যু খবরে বন বিভাগের লোকজন এসে হাতিটির উদ্ধারে কাজ করে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031