পিরোজপুরে ১৫ কিশোর গ্যাং সদস্য আটক

একটি অভিযোগের ভিত্তিতে বিভিন্ন জায়গা থেকে অপরাধের সাথে জড়িত সঙ্ঘবদ্ধ কিশোর গ্যাং এর ১৫ সদস্যকে আটক করে পিরোজপুর থানা পুলিশ।
৩০মার্চ শনিবার দুপুর ১২ টার সময় পিরোজপুর সদর থানার ইনচার্জ মোঃ আশিকুজ্জামান এর নেতৃত্বে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকা কিশোর গ্যাংয়ের ১৫ সদস্যকে আটক করা হয়। কিছুদিন পূর্বে একটি অপরাধকে কেন্দ্র করে ভিকটিমের মা মোসা: শিউলী বেগম বাদী হয়ে উক্ত কিশোর গ্যাং এর বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন,তার ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মুকিত হাসান খান সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন কিশোর গ্যাং এর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে, আমরা বাকী অপরাধীদের আটক করার চেষ্টা করছি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031