র‌্যাব-৫ এর অভিযানে ৩৯৯ গ্রাম হেরোইন সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নিজেদের বাড়ীতে সংরক্ষণ করে চাঁপাইনবাবগঞ্জ এর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের নিকট খুচরা এবং পাইকারী বিক্রি করে আসছিল। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ধৃত আসামী তার বাড়ীতে বিপুল পরিমাণ হেরোইন মজুদ রেখেছে। এরূপ সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে ধৃত আসামীর বসত বাড়ীর ঘরের ভিতরে সরিষার স্তুপের মধ্যে লুকায়িত অবস্থায় ৩৯৯ গ্রাম হেরোইন উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা হয়। ৩০ মার্চ ২০২৪ ইং তারিখ ০২:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বারো রশিয়া ঘোনটোলা গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ নাজমুল হক(৫০), পিতা-মৃত হেমাজ উদ্দিন, মাতা-মৃত মাহফুজার, ২। মোঃ শাখাওয়াত হোসেন (২৩), পিতা-মোঃ নাজমুল হক, মাতা- মোছাঃ চেনোয়ারা বেগম, উভয় সাং-বারো রশিয়া ঘোনটোলা, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে হেরোইন ৩৯৯ গ্রাম সহ গ্রেফতার করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031