ভুটানের মহামহিম রাজার কুড়িগ্রাম সফরে ব্যাপক পুলিশী নিরাপত্তা

অপার সম্ভাবনায় টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর জেলা পুলিশ।২৮ মার্চ ২০২৪ কুড়িগ্রাম জেলা সফর করেন ভূটানের মহামহিম রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

ভূটানের মহামহিম রাজাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক জনাব মো: সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম। মহামহিম রাজাকে কুড়িগ্রাম জেলা পুলিশের একটি চৌকশ নারী টিম সুসজ্জিতভাবে গার্ড অব অনার প্রদান করেন। বিভিন্ন স্তরের পুলিশি নিরাপত্তা বলয়ে মহামহিম রাজা প্রস্তাবিত ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন।

অত:পর সড়কপথে ভূটানের মহামহিম রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক সোনাহাট স্থলবন্দরে পোছেন ও বিজিবির গার্ড অব অনার গ্রহন করেন। সোনাহাট স্থল বন্দরে অবস্থিত বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন পুলিশ টিম মহামহিম রাজা ও তার সফরসঙ্গীদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করেন। মহামহিম রাজার কুড়িগ্রাম সফরে বিভিন্ন পর্যায়ে উপস্থিত ছিলেন মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী, মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মাননীয় সংসদ সদস্য কুড়িগ্রাম-২ জনাব ডা: হামিদুল হক খন্দকার, মাননীয় সংসদ সদস্য কুড়িগ্রাম-৪ জনাব বিপ্লব হাসান পলাশ, বেজা’র চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নাফিউল হাসান, মেয়র কাজিউল ইসলাম সহ অনেক সম্মানিত অতিথি। মহামহিম রাজার সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ সাইদুল আরীফ, পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

কুড়িগ্রামে প্রথম কোন বিদেশী রাষ্ট্র প্রধানের এই সফরে জেলা পুলিশ ছিল সর্বোচ্চ সতর্ক, কাঠালবাড়ি থেকে সোনাহাট পর্যন্ত নিয়োজিত করেছিল সহস্রাধিক পুলিশ, ভেন্যুসমূহে ছিল বিভিন্ন স্তরের পুলিশী নিরাপত্তা।

মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনায় কুড়িগ্রামের অপার সম্ভাবনা ও ব্যাপক কর্মসৃজনের দ্বার উন্মোচনের এই পর্যায়ে ভুটানের মহামহিম রাজার এই সফর কুড়িগ্রামের জন্য অত্যন্ত তাৎপর্য বহন করে। টেকসই উন্নয়ন ও নিরাপত্তায় জেলা পুলিশ মহামহিমের এই সফরকে অত্যন্ত অগ্রাধিকারের ভিত্তিতে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। পুলিশি নিরাপত্তা ব্যবস্থায় ধৈর্য্য ও সহযোগিতার জন্য জেলা পুলিশ, কুড়িগ্রামের সম্মানিত নাগরিকদের ধন্যবাদ জানান।

টেকসই উন্নয়ন ও নিরাপত্তার অতন্দ্র প্রহরী জেলা পুলিশ কুড়িগ্রাম।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031