কচুয়া পিকআপ-সিএনজির সং’ঘ’র্ষে নি’হ’ত ২

চাঁদপুরের শাহরাস্তিতে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কচুয়া-কালিয়াপাড়া সড়কের কালিয়াপাড়া বশির উল্লাহ মেডিকেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে আটটার দিকে কচুয়া থেকে কালিয়াপাড়া যাওয়ার সময় সিএনজি পিকআপ ভ্যানটিকে অতিক্রম করে সামনে থাকা একটি ভ্যান দেখতে পেয়ে হঠাৎ করেই গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়,  পিছনে থাকা পিকআপ ভ্যানটি সিএনজির উপর আছড়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই হোসেনপুর এলাকার কাঁচামাল বিক্রেতা আবুল কাশেম ঘটনাস্থলে প্রাণ হারান। আহত অবস্থায় হাসপাতালে আনার পথে হোসেনপুর এলাকার কৃষক আব্দুর রব মারা যান। এই ঘটনায় আহতরা হলেন, কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামের আঃ রশিদ, মাসনিগাছা গ্রামের আশেক আলীর ছেলে মিলন হোসেন , আহত আরো একজনের পরিচয় জানা যায়নি।  শাহারাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান আহতদের অবস্থা আশংকাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংবাদ পেয়ে শাহারাস্তি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের স্বজনদের আর্তনাদে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031