টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়া পাহাড়ে গরু চরাতে গিয়ে দুই স্থানীয় ব্যক্তি অপহরণের শিকার

গরু চরাতে গিয়ে দুই স্থানীয় ব্যক্তি অপহরণের শিকার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো: হাসান, অপহৃতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং রোজার ঘোনা এলাকার আমির হোসেনের ছেলে অলি আহমদ(৩২) ওকম্বনিয়া এলাকার ফিরুজের ছেলে নুর মোহাম্মদ(১৭)।

২৬ মার্চ মঙ্গলবার বিকালে পাহাড়ে এ দুই জন অপহরণের শিকার হয়।
স্থানীয় ইউপি সদস্য মো: হাসান বলেন, টেকনাফের হোয়াইক্যং দুই জন স্থানীয় ব্যক্তি পাহাড়ে গরু চরাতে গিয়ে অপহরণের শিকার হয়েছে। পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি বলেন, অপহরণের শিকারে বিষয়ে এখনও খবর পাইনি। বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031