চিরচেনা নওগাঁ ও নওগাঁ পরিবারের আয়োজনে জেলার শতাধিক অসচ্ছল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র রমজানে চিরচেনা নওগাঁ ও নওগাঁ পরিবার ফেসবুক গ্রুপ এর এডমিন প্যানেলের গ্রুপ প্রতিষ্ঠাতা মোঃ রুবেল হোসেন, সভাপতি মোঃ তুহিন ইসলাম, অর্থ সম্পাদক আনিসুর রহমান,ও মো: ইমরান হোসেন সহ দুই গ্রুপের প্রায় ৬০ হাজার সদস্যদের সহযোগিতায় নওগাঁ জেলার শতাধিক অস্বচ্ছল মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন। গত রবিবার ও সোমবার জেলার বিভিন্ন এলাকার শতাধিক মানুষের মধ্যে ইফতার সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, চিনি, মুড়ি, খেজুর, বোট, লাচ্চা সেমাই ও ১ প্যাকেট দুধ বিতরণ করেন।

গ্রুপ প্রতিষ্ঠাতা মোঃ রুবেল হোসেন বলেন, ‘প্রতিবছর রমজান মাসে ইফতার মাহফিলের আয়োজন করে এই সংগঠন। যেহেতু সারা পৃথিবীতে অর্থনৈতিক সংকট চলছে, তাই আমারা চিরচেনা নওগাঁ ও নওগাঁ পরিবার ফেসবুক গ্রুপ এর সকলের সিদ্ধান্ত অনুযায়ী ইফতার মাহফিল না করে সেই টাকা দিয়ে আমরা অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করি।
আগামীতেও তা অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031