উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সাবেক আরসা সন্ত্রাসী, অস্ত্র ও গুলিসহ জসিম র‌্যাবের হাতে আটক ১

র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী পানবাজার এলাকায় এক ইয়াবা ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৩ মার্চ ২০২৪ তারিখ সকাল ০৬.৫৫ ঘটিকার সময় র‌্যাব-১৫, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক বর্ণিত স্থানে একটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজার IOM এর বাশেঁর গুদামের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে সর্বমোট ০১টি বিদেশী পিস্তল এবং ০৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিস্তারিত পরিচয় মোহাম্মদ জসিম (৩৩) (রোহিঙ্গা), পিতা-মোহাম্মদ ফিরুজ, মাতা-মাফেজা খাতুন, বর্তমান সাং-বালুখালী ক্যাম্প নং-৯, ব্লক-বি/৮, ব্লক মাঝি জোবায়ের, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নানাবিধ অপরাধমূলক কর্মকান্ড সংঘঠিত করতো। ধৃত আসামীকে উক্ত আগ্নেয়াস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি এবং উক্ত অবৈধ অস্ত্র বেআইনি ভাবে নিজ হেফাজতে রেখে ভয়ভীতি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি আসছে বলেও জানায়। অদ্য উপরোল্লিখিত অস্ত্র ও গুলিসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031