ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ ২ জন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গত ২৩/০৩/২০২৪ ইং তারিখে ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায় পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানাধীন ০৯নং সেনগাঁও ইউপির অন্তর্গত হরসুয়া (জেলেপাড়া) গ্রামস্থ জনৈক অরুন জালী এর বসতবাড়ীর সামনে চলাচলের রাস্তা থেকে ২০(বিশ) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ আসামি রবি জালী ওরফে ভুজন (১৯), পিতা- অরুন জালী এবং ২.মধুরাম জালী (২০), পিতা-সাতালু জালী, উভয়ের সাং- হরসুয়া (জেলেপাড়া), উপজেলা/থানা- পীরগঞ্জ,জেলা- ঠাকুরগাঁওদ্বয়কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসমিদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031