টাঙ্গাইল নাগপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হ’ত্যা, গ্রেফতার ৩

মোঃ রুবেল মিয়া টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলে নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান খান ওরফে ঝলককে (২৮) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

সোমবার (১৮ মার্চ)রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সলিমাবাদ মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জন ছাএলীগ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে রানা মিয়া (২২) তার ভাই জিয়াদ (১৯) ও একই গ্রামের জয়ের উদ্দিনের ছেলে মো. ইমন মিয়া(১৯)।এ সময় তারা নিজেদেরকে ছাত্রলীগ নেতা বলে দাবী করেন। এ ঘটনায় নিহতের পিতা ওইদিন রাতেই বাদী হয়ে নাগরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত ছাত্রলীগ নেতা জাহিদ সলিমাবাদ গ্রামের ছামিনুর রহমান খানের ছেলে। তিনি টাঙ্গাইল শহরের কাগমারীতে অবস্থিত সরকারি এম এম আলী কলেজের ছাত্র। এ প্রসঙ্গে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান সোমবার রাতে জাহিদ তারাবির নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মসজিদ থেকে একটু দূরে , মাঠের কাছে ফাঁকা একটি জায়গায় পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসান জাহিদ জানান ,রাতেই নিহত জাহিদের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ রাতেই মামলার আসামি জিয়াদ, ইমন ও রানাকে গ্রেপ্তার করেছে। নিহত জাহিদের লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031