টেকনাফ শাহপরীর দ্বীপে ৩০ হাজার ইয়াবা বোঝাই নৌকাসহ মাদক কারবারী আমির হোসেন আটক

গোপন তথ্যের ভিত্তিতে , ১৯ মার্চ ২০২৪ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৩ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ দক্ষিণ দিকে গোলারচরের মোহনা এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপি’র সীমান্ত সুরক্ষা নৌ টহলদলকে সর্তক করা হলে তারা সতর্কতার সাথে টহল পালনকালে টহলদল আনুমানিক ০৬১৫ ঘটিকায় দেখতে পায় যে, বঙ্গোপসাগরের মোহনায় মায়ানমারের একটি নৌকা হতে বাংলাদেশী একটি মাছ ধরার নৌকায় অবস্থানরত একজন ব্যক্তির নিকট একটি পোটলা হস্তান্তর করছে। টহলদলের সন্দেহ হওয়ায় বিজিবি নৌ টহলদল দ্রুত দু’টি নৌকা যোগে বর্ণিত নৌকাটিকে ধাওয়া করলে উক্ত বাংলাদেশী নৌকাটি পালিয়ে যাওয়ার সময় বিজিবি নৌ টহলদল উভয় পাশ হতে ঘেরাও করতঃ নৌকাটিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত নৌকায় অবস্থানরত চোরাকারবারীর তথ্যের ভিত্তিতে নৌকার পাটাতনের নীচে একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত আসামীর নাম ও ঠিকানা নিম্নরুপঃ

(১) মোঃ আমির হোসেন (৪৭), পিতা-আব্দুস শুকুর, গ্রাম-শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া, পোস্ট-সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

২। আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধিন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031