হিজলায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত

বরিশালের হিজলা উপজেলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৭ মার্চ) উপজেলার দ্বীনি শিক্ষাপিঠ ঐতিহ্যবাহী কাসেমুল উলুম ইসলামীয়া মাদ্রাসায় হিজলা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব মাহমুদ দিপুর উদ্যোগে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও বরিশাল জেলা পরিষদের সদস্য পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, মাস্টার আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা মাস্টার নেয়ামতুল্লাহ,মেমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিউল আলম প্রিন্স, কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর মোর্শেদ টিটু, যুবলীগের সভাপতি মিজানুর রহমান সরদার সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম রায়হান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রকি সহ কাসেমুল উলুম ইসলামীয়া মাদ্রাসার এতিম দুস্ত সহ প্রায় সহস্রাধিক শিক্ষার্থী ইফতার মাহফিলের অংশগ্রহণ করেন।এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব মোহাম্মদ দিপু সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আজকের এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনে জন্মগ্রহণ করেছেন। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক দেশটির অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। তিনি ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন কাসেমুল উলুম ইসলামীয়া মাদ্রাসা, শামসুন্নাহার মহিলা মাদ্রাসা, ও লূৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা সালাহউদ্দিন খাঁন ৷

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031