ইউআইটিএস-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন

মোঃ হানিফ বিন রফিক প্রতিনিধি:

বাংলাদেশের সর্ব প্রথম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করা হয়। আজ ১৭ মার্চ ২০২৪ রোজ রবিবার বেলা সকাল ১১:০০ টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া ঢাকা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর ড. মোঃ ইয়াছিন আলী, ছাত্রকল্যাণ উপদেষ্টা জনাব মো. তারিকুল ইসলাম, ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক জনাব শুভ দাস, জনসংযোগ কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম-সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ভাটারাস্থ নিজস্ব ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা, দোয়া ও ইফতারসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আলোচনায় শিক্ষার্থীদের মধ্য থেকে অংশগ্রহণ করেন ইউআইটিএস- এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম সিয়াম ,সিএসই বিভাগের মোঃ আসিফ দেওয়ান এবং আইন বিভাগের শিক্ষার্থী মোঃ সাজ্জাদ হোসেন ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031