শাল্লায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

সুনামগঞ্জের শাল্লায় বাংলাদেশের স্থপতি, বাঙ্গালির অবিসংবাদিত নেতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

১৭মার্চ (রবিবার) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সকাল ৯টায় শাল্লা উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে ফুলে-ফুলে শোভিত করে তোলে উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক সংগঠন। বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা গণমিলনায়তনে দো’আ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অমিতা রানী দাশ, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অধীর চন্দ্র দাশ, ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাশ, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, পুলিশ সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সুধীজন সহ এলাকার নাগরিকবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031